গুণবতী মন্দিরে আপনাকে স্বাগতম
~৭ কিমি দূরত্ব
নিকটতম রেলওয়ে স্টেশন: উদয়পুর রেলওয়ে স্টেশন
~৭২.৩ কিমি দূরত্ব
নিকটতম বিমানবন্দর: মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা
~৩.৩ কিমি দূরত্ব
নিকটতম বাস স্ট্যান্ড: উদয়পুর বাস স্ট্যান্ড (টিআরটিসি)
উদয়পুর রাধাকিশোরপুরের পূর্বে, মহাদেব বাড়ি থেকে বদরমোকাম যাওয়ার পথে রাস্তার বাম পাশে প্রাচীন ইটের তৈরি তিনটি মন্দির রয়েছে যা সাধারণত ‘গুণবতী মন্দির গুচ্ছ’ বা গুণবতী মন্দিরের দল নামে পরিচিত।
ত্রিপুরার প্রাচীন রাজধানী উদয়পুরে অবস্থিত প্রাচীন ইটের তৈরি এই তিনটি মন্দির একে অপরের পাশে সন্নিবদ্ধভাবে অবস্থিত। একই প্রাঙ্গণে মন্দিরের একটি দল থাকায়,এটি ত্রিপুরার মন্দিরগুলির একটি অনন্য বৈশিষ্ট্য। এই মন্দিরগুলি মহারাজা গোবিন্দ মাণিক্যের রাজত্বকালে (১৬৬০-১৬৭৬ খ্রিস্টাব্দ) নির্মিত হয়েছিল। উত্তরদিকে অবস্থিত ছোট মন্দিরের দেওয়ালে একটি শিলালিপি রয়েছে ,যা বর্ণনা করে যে মন্দিরটি মহারাজা গোবিন্দ মাণিক্যের মহিষী মহারানী গুণবতী ১৫৯০ শকে (১৬৬৮ খ্রিস্টপূর্বাব্দ) নির্মিত করেছিলেন এবং তিনি মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন । অন্য দুটি মন্দিরে কোনও শিলালিপি নেই, তবে এই মন্দিরগুলির স্থাপত্য শৈলী ইঙ্গিত দেয় যে, দুটিই রানী গুণবতীর নির্মিত মন্দিরের সমসাময়িক। পশ্চিমদিকের মন্দিরটি সবচেয়ে ছোটো , মাঝখানের মন্দিরটি কিছুটা বড় এবং পূর্বদিকের মন্দিরটি অন্য দুটি মন্দিরের তুলনায় বড়ো।

এই মন্দিরগুলি নকশা অনুসারে বর্গাকার এবং একটি বারান্দার সাথে সংযুক্ত। মন্দিরগুলির গর্ভগৃহগুলি ভিতরের দিকে গোলাকার এবং বাইরের দিকে বর্গাকার। মন্দিরগুলি একটি চতুষ্কোণ তির্যক ছাদ দ্বারা আবৃত, যার কক্ষ গুলি অর্ধবৃত্তাকৃতি । একটি অর্ধগোলাকার স্তূপের শেষ অংশটি একটি আমলক দ্বারা স্থাপিত, প্রায় একটি ছোট কলস/ঘন্টার মতো, যা পদ্মের মতো সুন্দরভাবে তৈরি। এই মন্দির স্থাপত্যের একটি বারান্দা রয়েছে যার ছাদে কোনো অর্ধগোলাকার স্তূপ নেই।মন্দিরের প্রতিটি কোণায় মোমবাতি রাখার বিশেষ স্তম্ভ রয়েছে। মন্দিরের দেওয়ালগুলি রেখাকৃতি কারুকার্য দ্বারা সজ্জিত। এই মন্দিরগুলির প্রবেশপথ গুলি ধুনুকের ন্যায় বক্র (ধুনুকাকৃতি)।
Image Gallery
প্রাচীন ত্রিপুরা মন্দিরগুলির স্থাপত্যশৈলীতে প্যান-ইন্ডিয়ান বৈশিষ্ট্যগুলি রয়েছে যা নতুন ধরণের পোড়ামাটির চালা মন্দিরগুলিতে আত্মীকৃত হয়েছে, যেখানে স্তূপের মতো চূড়া রয়েছে। গুণবতী মন্দির গোষ্ঠীর স্থাপত্যশৈলী প্রায় ত্রিপুরার অন্যান্য সমসাময়িক মন্দিরের মতোই, তবে এগুলির ছাদে অর্ধগোলাকার আন্দাজ নেই।
Drone IMAGE





Drone Video
Location Map
তথ্যসূত্র:
যুগ যুগ ধরে ত্রিপুরা; পৃষ্ঠা ১১৪
ত্রিপুরার মন্দির, মেলা এবং উৎসব – ডঃ গৌতম কুমার বেরা; উপজাতীয় জীবন ও সংস্কৃতি সম্পর্কিত একটি জার্নাল, খণ্ড: XVII। সংখ্যা: ০২. অক্টোবর, ২০১২-মার্চ, ২০১৩
ত্রিপুরার কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ
